20/01/2012

ওয়েব সাইটের স্পীড টেস্ট করার জন্য ১০টি অনলাইন টুলস!

ওয়েব সাইটের স্পীড টেস্ট করার জন্য ১০টি অনলাইন টুলস!:

বর্তমান ইন্টারনেট জগতে আমাদের যাদের নিজস্বে বা ব্রান্ড ওয়েব সাইট আর মালিক, তাদের একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বর্তমান ইন্টারনেট ব্যবহারকারীরা ধীর গতি সম্পন্ন ওয়েব সাইটে(যে সব সাইট অনেক সময় নেয় কন্টেন্ট লোড করতে) বেশিক্ষন অবস্থান করেন না বা ব্রাউজ করেন না। আর একটি ওয়েব সাইট সেটি ব্যক্তিগত বা ব্যাণ্যিজিক বা শিক্ষামূলক যা-ই হোক না কেন এর সাফল্য নির্ভর করবে কত দ্রূত আপনি আপনার গ্রাহক/ক্রেতা/পাঠককে আপনার সেবা/পণ্য-কে প্রদর্শন করাতে পারবেন।


 


তাই একটি ওয়েব সাইটকে সফল করতে এর শুরু থেকেই উঠে পড়ে লাগতে হবে। প্রথম দিকের সমস্যা থাকলে তা যত দ্রুত সম্ভব সমাধানের ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে এবং আপনার দৃষ্টিকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যাতে করে আপনার বর্তমান সমস্যা গুলোর সমাধান এর সাথে সাথে ভবিষ্যত উন্নয়নের পথ গুলো প্রসারিত করে নিতে হবে।


কিন্তু কিভাবে বুঝবেন আপনার সাইট দ্রুত গতির নাকি সল্প গতির? হয়তো আপনার নেট স্পীডে তেমন সমস্যাও ধরা পড়ে না। তাই আপনাকে অবশ্যই অনলাইন টুলস ব্যবহার করে বুঝতে হবে আপনার সাইট সঠিক পথে হাটছে কি না। আর টুলসগুলো যদি হয় ফ্রী তাহলে তো কোন কথাই নাই!



১. Page Speed Online



গুগল পেজ স্পীড অনলাইন- এটি গুগলের ওয়েব নির্ভর একটি সার্ভিস। গুগল ক্রোম এর ওয়েব ডেভলপমেন্ট ব্রাউজার এক্সটেনশন সমর্থন করে। পেজ স্পীড গুগল এর এই সার্ভিসের ফ্রন্টএন্ড পারফরমেন্স এর উপরে নির্ভর করে পরীক্ষা করে যে আপনার ওয়েব সাইটের কার্যকরীতায় কোন সমস্যা আছে কি না। সার্ভিসটি চেক করার সময় আপনি অজস্র তথ্য পাবেন যা আপনাকে আপনার সাইট সম্পর্কে সম্মক ধারনা দিবে। এমনকি আপনার সাইটটি মোবাইলের জন্য ব্রাউজ উপযোগী কি’না তাও দেখিয়ে দিবে।


২. Pingdom Tools



এটি পিংডম (সার্ভার, নেটওয়ার্ক এবং ওয়েব সাইট মনিটরিং সার্ভিস) এর একটি ফ্রী অনলাইন ওয়েব সাইট স্পীড টেস্টিং টুলস। এটি আপনার ওয়েব সাইটের বিভিন্ন তথ্য যেমনঃ টেক্ট ও ইমেজ অবস্থান, স্টাইলশীট(CSS), জাভাক্রিপট ফাইল সহ অন্যান্য রিসোর্সগুলোর আপলোডিং এবং ডাউনলোডিং, ব্যান্ডউইথ খরচ সহ সকল তথ্য প্রদশন করে। সাথে আপনার সাইটটি লোড হতে কত সময় নিচ্ছে , পেজের সাইজ এবং একটি পেজ কতবার রিকোয়েস্ট পাচ্ছে সার্ভার থেকে তা প্রদর্শণ করায়।


৩. BrowserMob



BrowserMob এটিও ফ্রী ওয়েব সাইট স্পীড এবং পারফরমেন্স চেকার টুলস! এটি গ্রাহকের সাইটের লোডিং সময়, মানিটরিং সেবা করে থাকে। সাথে গ্রাহককে তার ওয়েব সাইটের লক্ষাধিক তথ্য যেমনঃ গড় লোডিং টাইম, টোটাল পেজের ভার এবং পেজের অবজেক্ট সংখ্যা প্রকাশ করে। এটি গ্রাহকের সাইটকে পিং করতে সহায়তা করে এত গ্রাহক তার সাইটের জন্য বিভিন্ন লোকেশন থেকে পাঠক পান এবং তার সাইটের গ্লোবাল রেঙ্কিং বাড়তে সহায়তা করে।


৪. Which loads faster?



মজার এই টুলটি একবার হলেও ব্যবহার করেই দেখুন। এই টুলটি সব থেকে আলাদা এই কারনেই যে, আপনি একই সাথে দুটি সাইটকে তুলনা করতে পারবেন। ধরুন আপনি আপনার প্রতিপক্ষের সাইটের সাথে আপনার সাইটের অবস্থা জনাতে চাইলে এই টুলটি হবে আপনার জন্য আদর্শ। অন্য সাইটের মতই তথ্য পাবেন তবে একই সাথে আপনার এবং আপনার প্রতিপক্ষের খবরও জানতে পারবেন।


৫. WebPagetest



এই ছোট টুলটি আপনার ওয়েব সাইটকে রিয়েল ওয়েব ব্রাউজার(ক্রোম, ফায়রফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার) দ্বারা পরীক্ষা করে। এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়েব সাইটকে চেক করে দেখার সুযোগ প্রদান করে। এই টুলটি দ্বারা আপনি এডভান্স সেটিংন্সের মাধ্যমে বিভিন্ন মানের/ব্র্যান্ডের ইন্টারনেট সংযোগের দ্বারা আপনার ওয়েব সাইট কত দ্রুত লোড হবে তার সম্ভাব্য চিত্র দেখাবে।


৬. Web Page Analyzer



সম্ভবতঃ এটিই ওযেবের পুরাতন এনালাইসিং টুল, এটির প্রথম রিলিজ হয় ২০০৩ সালে। এটি আপনাকে আপনার সাইটের পেজের সাইজ, অন্যান্য উপাত্ত, এবং লোডিং টাইম প্রদর্শণ করবে। আর আপনার সাইটের কোন সমস্যা থাকলে তা কিভাবে সমস্যামুক্ত করতে পারবেন সেই সাজেশনও পাবেন।


৭. Show Slow



সো স্লো, ওয়েব নির্ভর ওপেন সোর্স সার্ভার এপ্লিকেশন। এটি আপনাকে তাদের তিনটি জনপ্রিয় পাবলিক টেস্টিং টুল YSlow, Page Speed এবং dynaTrace দিয়ে চেক করে ফলাফল জানাবে। তাই এই সাইটেই সেবা পেতে আপনাকে অবশ্যই রেজিস্টেশন করতে হবে।


৮. Site-Perf



এই টুলটি আপনাকে সাইট প্রসেসিং(ব্রাউসিং) করার সময় বিভিন্ন তথ্য প্রদর্শন করবে, যেমনঃ টোটাল ডাউনলোড টাইম, কানেকশন কতবার প্রদান করা হয়েছে এবং কতবার সার্ভার কানেশন অনুবোধ পেয়েছে। এটির একটি বোনাস ফিচার রয়েছে যা আপনাকে সাইট HTTP আথেনটিক(HTTPS) থাকা অবস্থাতেও পরীক্ষা করতে পারে।


৯. Load Impact



লোড ইম্প্যাক, এই ফ্রী অনলাইন টুলটি আপনাকে সাইটের প্রচুর ডাটা রক্ষণাবেক্ষণ করার সুযোগ দিবে। টুলটি আপনার সাইটের ইউজার ডাটা গ্রাফ হিসাবে প্রদর্শণ এবং প্রতি সেকেন্ডের ইউজার রিকোয়েস্ট প্রদর্শন করায়।


১০. OctaGate SiteTimer


OctaGate SiteTimer, এই টুলটির দ্বারা আপনি যখনই কোন সাইটকে পরীক্ষা করতে যাবেন, তখনই সাইটের প্রতিটি পেজের জন্য আলাদা পেজ বার আসবে এবং সেখানে পেজের বিভিন্ন তথ্য ডাউনলোড শুরুর এবং শেষের সময়, এবং প্রতিটি ডাউনরোডের জন্য সময় কত লাগলো সব প্রদর্শন করবে। এই টুলটির আরো একটি বৈশিষ্ট্য হলো আপনার সাইটের যদি কোন দূর্বল পেজ থাকে তবে সেটিকে কিভাবে ঠিক করায় নিবেন তার জন্য পরামর্শ পাবেন।


আজ এই পর্যন্ত!


সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। :)



http://banglamdfarid-com.webs.com/

যেভাবে চলছে গুগল প্লাস ব্রান্ড পেজগুলো!

যেভাবে চলছে গুগল প্লাস ব্রান্ড পেজগুলো!:

এইতো সেদিনই সোস্যাল নেটওয়ার্ক হিসাবে আত্ত্বপ্রকাশ করলো গুগল প্লাস। তারপর তাদের ব্রান্ড সার্ভিস হিসাবে আসলো প্লাস ফ্যান পেজ। তাদের(গুগল প্লাস) সোস্যাল মিডিয়ার জনপ্রিয়তার সাথে তাল মিলিয়ে চলছে অনেক প্রতিষ্ঠান। তারা তাদের পণ্য বিক্রি থেকে শুরু করে নতুন ফ্যানদেরকেও এনকারেজ করছে তাদের কোম্পানীর সাথে সংযুক্ত হতে। আর এটি আজ শুধু বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়, নিত্য নতুন বিভিন্ন ছোট/মাঝারী সবারই একটি ব্রান্ড ট্রেন্ড হিসাবে কাজ করছে।


এপ্রসঙ্গে গুগল প্লাস গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার Christian Oestlien বলেছেন, “small businesses are also jumping on the Google+ band wagon.”


তিনি আরো বলেন, “We have obviously a lot of involvement in the local space, “We’re seeing a lot of small businesses get on Google+ and use that to directly engage with their audiences.”



কিন্তু, গুগল প্লাস অন্যান্য সোস্যাল মিডিয়া সাইটের মত এতটা উম্মুক্ত না এখানো। কারন হিসাবে জানা যায়, অন্যান্য সোস্যাল সাইট যেমনঃ ফেসবুক, টুইটার সবার জন্য উম্মুক্ত কিন্তু গুগল প্লাস এর অভিমত তারা কোয়ানটিটি’র চেয়ে কোয়ালিটিতেই বেশি জোড় দিচ্ছেন।



এপ্রসঙ্গে Oestlien এর পরামর্শ, “For example, if you’re a finance-oriented media company, make sure you’re posting stuff that’s interesting and relevant in that category and that you’re engaging with your audience,”.



এখন আপনিও যদি আপনার ব্রান্ড পেজ করে তা সফলতার সাথে পরিচালনা করতে চান তবে আপনাকে কিছু নিয়ম অবলম্বন করতে হবে। দেখুন কিভাবে…


১. কোম্পানীর জন্য ব্রান্ড লুক(লোগো)


দেখুন ছোট বা বড় সব কোম্পানীর জন্যই তাদের একটি লোগো বাদ্ধতামূলক। কারন এই লোগোটিই একটি কোম্পানীকে অন্যদের কাজে পরিচয় করিয়ে দেয় অতি সহজেই। তবে হ্যাঁ, লোগো হতে হবে ইউনিক এবং ব্র্যান্ডেড। যেকোন লোগো দিয়ে আপনার ব্র্যান্ড পরিচয় করিয়ে নিতে যত সময় লাগতে পারে ততক্ষনে অন্য কেউ আপনার পজিশন কেড়ে নিতে পারে। ব্যাপারটি অনেক স্পর্শকাতর। তবে হ্যাঁ. এমন কিছু লোগো আছে যেগুলো করার সময় চিন্তাও করা হয় নাই যে সেটি মার্কেট পাবে কিনা, কিন্তু পরে দেখা গেছে সেইসব সাধারন মানের লোগো ওয়ালারাই আজ বিশ্ব মাতাচ্ছে।


২. পেজের বিষয়বস্তুঃ


কোম্পানীর বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে আপনার মত একই পণ্য নিয়ে অনেকই ব্যবসায় খুলতে পরে, এটাই স্বাভাবিক। তাই বলে আপনি হতাশ হয়ে থাকবেন এটা কোন ব্যবসায়ীর বৈশিষ্ট্য নয়। আপনার চেষ্টা থাকতে হবে আপনার প্রতিদ্বন্ডির থেকে আপনি কতটা আকর্ষণীয়ভাবে আপনার পণ্যের বাজারজাত করতে পারেন। এ ক্ষেত্রে পণ্যের মান ও মূল্য অনেক বড় ভূমিকা রাখে। একাই জাতীয় পণ্যের বাজারজাত স্টাইল যদি ভিন্নতর ভাবে প্রকাশ করা যায় তবে, ভিন্নতরটিই মার্কেটে টিকবে এটা প্রমাণিত। আর পণ্য যদি আলাদা হয় তাহলেতো আপনার পথ পরিস্কার। তবে হ্যাঁ, আপনাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে।


৩. শক্তিশালী কর্মীবাহিনী নিয়োগঃ


গুগল প্লাস এমন একটি ক্ষেত্র বা ময়দান যেখানে আপনি একটু বিচক্ষনতার সাথে চললেই বাজার ধরতে পারবেন। এটি যে শুধু আপনার বাজার বা বিক্রয় বৃদ্ধি করবে তা নয় পাশাপাশি আপনার ব্র্যান্ডকে অন্য ব্র্যান্ডে সাথে কাজ করতে সহায়তা করবে। হয়তো ভাবছেন কিভাবে? দেখুন, প্রতিটি প্রতিষ্ঠানই সফল হয় দক্ষ ও শক্তিশালী কর্মীবাহিনীর দ্বারা। আপনি কোম্পানীর মালিক হিসাবে কোম্পানী শুরু থেকেই চেষ্টা করবেন যাতে করে আপনার প্রতিষ্ঠানের অবকাঠামো সূ-দৃঢ় এবং শক্তিশালী হয়। আপনাকে সব সময় তদারকীতে থাকতে হবে কিভাবে নতুন এবং ভাল মানের কর্মী এবং ক্রেতা পেতে পারেন।



এ প্রসঙ্গে Oestlien এতটি বিবৃতিতে বলেছেন, “A lot of people already talk about getting a lot of referral traffic from Google+ than other potential properties out there, primarily because I think they’re able to hit the right audience and do it in a really relevant way,”.



উপরের পদ্ধতিগুলো শুরুর দিকেই মেনে চলা প্রতিটি নতুর প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্টর। কিন্তু আপনার লক্ষ্য যদি থাকে সামনের পথকে প্রসারিত করা তাহলে কি আপনি চুপ করে বসে থাকবেন? দেখুন গত কালের পেজ/কোম্পানীটি কিন্তু আজ থেকে নেই। তারা সফলতার পথে আর আপনি? সফল কয়েকটি প্রতিষ্ঠানের এবং গুগল প্লাসের এখন পর্যন্ত সফল শীর্ষ দশটি পেজের নমূনা দেখুন নিচেঃ



1. NoH8640
2. Burberry
3. Intel
4. Macys
5. Marvel
6. NASA
7. TOYOTA
8. ThinkGeek
9. Uniqlo
10. WilliamsSonoma

http://banglamdfarid-com.webs.com/

বাংলাদেশের ব্যবহারকারীর জন্য একটি আমন্ত্রণ – Join Moneybook2u.Com – Online Earning Social Network

বাংলাদেশের ব্যবহারকারীর জন্য একটি আমন্ত্রণ – Join Moneybook2u.Com – Online Earning Social Network:

বাংলাদেশের ব্যবহারকারীর জন্য একটি আমন্ত্রণ – Join Moneybook2u.Com – Online Earning Social Network



 


Moneybook2u.Com ব্যবহার করে আমরা Google প্লাস, ফেইসবুক, টুইটার এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট থেকে টাকা আয় করা খুব সহজেই করতে পারেন.

Moneybook2u.Com একটি সামাজিক প্ল্যাটফর্ম যা মানুষকে ইন্টারনেট থেকে টাকা আয় করতে সাহায্য করে. আপনি যোগ দিতে পারেন + বৈধ উপায় অনলাইন থেকে টাকা উপার্জন


কিভাবে?


ধাপ 1 – লিখো প্রবন্ধ ( Write Articles Similar as Blog )


ধাপ 2 – প্রবন্ধ প্রকাশ


ধাপ 3 – অবিরত আপনি ফেসবুক, গুগল প্লাস এবং টুইটার আপনার নিবন্ধ পোস্ট করবেন


+


আমরা এই বিশ্বের সব প্রধান সার্চ ইঞ্জিন জমা আপনার প্রবন্ধ হবে


সুতরাং, আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাবেন


+


আপনি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট থেকে ভিজিটর পাবেন


উল্লেখ্য অনুগ্রহপূর্বক: প্রবন্ধ ইংরেজি ভাষা লিখো হবে


Moneybook2u.Com সফলভাবে সার্ভার বৃহদায়তন আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন.

সোশ্যাল নেটওয়ার্কিং সব নতুন বৈশিষ্ট্য সক্রিয় .

এখন আপনি আরো স্বাধীনতা পাবেন


+ Moneybook2u.com থেকে সহজে আপনি ফেইসবুক সঙ্গে সংযোগ করতে পারেন


একটি _ সামাজিক বার্তা _ Moneybook2u.Com এর প্রতিষ্ঠাতা থেকে


” এটা যে এই একটি সম্প্রদায় মনে রাখা গুরুত্বপূর্ণ. আমরা সবাই একই কারণে এখানে আমরা একে অপরকে সাহায্য করা উচিত. ”


প্রত্যেকের জন্য প্রাণঢালা শুভেচ্ছা.

Roni Mmi এবং Moneybook2u.Com টীম


Moneybook is a social utility that helps people earn money through internet & Communicate more efficiently with their friends, family and coworkers. Moneybook helps connect people with the digital mapping of people’s real-world social connections. Anyone can sign up for Moneybook and earn money as well as interact with the people they know in a trusted environment.


Our goal is to create an trusted environment and platform for People To Earn Money from internet and develop themselves in ironic way. And a social platform that makes people to believe & understand the power of unity that helps them to earn money for everyone



http://banglamdfarid-com.webs.com/

নতুন ওয়েব ডিজাইনারদের জন্য ৫টি ফটোশপ টিপস!

নতুন ওয়েব ডিজাইনারদের জন্য ৫টি ফটোশপ টিপস!:

গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইন দুটি দুই ধরনের কার্যক্রম। দুটিতেই আলাদা আলাদা পদ্ধতি এবং  দক্ষতা দরকার। তারপরেও ওয়েবে গ্রাফিক্সের ব্যবহার আকাঁশ ছোয়া। আজকালকার বাজারে এমনকোন ওয়েব সাইট নেই য়েখানে গ্রাফিক্স এর ব্যবহার হয় না। কিন্তু ওয়েবে গ্রাফিক্স এর ফাইল ফরমেট এবং শুধুমাত্র গ্রাফিক্সের কাজেই গ্রাফিক্সের ফাইল ফরমেটের ব্যপক পার্থক্য পরিলক্ষিত হয়।


উদাহরণ স্বরুপ বলা চলে, আপনি যদি ওয়েবের জন্য একটি গ্রাফিক্স ব্যনার করেন তবে সেটিকে .jpg, .gif অথবা .png রাস্টার মুডে সেভ করবেন। আর যদি তা প্রিন্ট মিডিয়ার জন্য হয় তবে .eps, .ai(ইলাস্ট্রেটর ফরমেট) ভেক্টর মুডে সেভ করবেন।



শুধু কি ফাইল ফরমেটই সব কিছু? না, একজন আদর্শ ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে সঠিক ফাইল ফরমেটের সাথে ফাইল সাইজের ব্যাপারটিও মাথায় রাখতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যাতে সর্বনিম্ন সাইজে আপনি একটি সু্ন্দর গ্রাফিক্স পেতে পারেন। আবার অত্যাধিক সাইজ কমাতে যেয়ে গ্রাফিক্সে মানের কথা ভুলে যাবেন তা করলেও চলবে না। তাই একজন ওয়েব ডিজাইনার হিসাবে আপনাকে লক্ষ রাখতে হবে যাতে আপনার সার্ভারে গ্রাফিক্স রিকোয়েস্ট কম পড়ে। এক্ষেত্রে গ্রাফিক্সের রিকোয়েস্ট কমাতে আপরি সিএসএস ইমেজ স্প্রীট ব্যবহার করতে পারেন।


এখন দেখুন বাই ডিফল্ট ফটোশপ আপনি কিছু টিপস ব্যবহার করে ওয়েবের জন্য অনেক সহজেই ফাইল সেভ করতে পারবেন। অনেকেই জানেন এসব, তবে যারা একদম নতুন তাদের বলছি…


১. Save for Web & Devices মেন্যুর ব্যবহারঃ


ওয়েবের জন্য তৈরী আপনার গ্রাফিক্সকে ফাইল মেন্যু থেকে “Save for Web & Devices” কমান্ডের মাধ্যমে সেভ করতে পারেন। এতে করে আপনার গ্রাফিক্সটি পরিপূর্ণভাবে ওয়েবের উপযোগী হল এবং একটা স্টান্ডার্ড ওয়েব ফরমেট পেল। তবে, বেশির ভাগ ডিজাইনারই “Save for Web & Devices” এর পরিবর্তে “Save As” এ অভ্যাস্থ।



এরপর Save for Web & Devices উইন্ডো আসলে আপনার প্রয়োজন মতো সেটিংস করে নিন। নিচের চিত্রটি দেখুন.. Save for Web & Devices কমান্ডটির মাধ্যমে আপনি .jpg, .png, .gif এই তিনটি মুডে ইমেজকে সেভ দিতে পারবেন। নিচের ইমেজের লাল দাগ করা অংশ দুটি দেখুন।



এরপর আপনার পছন্দমত স্থানে সেভ করুন। খেয়াল রাখবেন ছবির মান অবশ্যই ম্যাক্সিমাম/হাই।



২. ওয়েব কালার মুড ব্যবহার করাঃ


ওয়েবের জন্য গ্রাফিক্স করছেন অথচ আপনি ব্যবহার করছেন গ্রাফিক্স মুড কালার। এতে আপনার গ্রাফিক্স হবে ঠিকই তবে রিমোট সার্ভারে গিয়ে গ্রাফিক্স এর নিজেস্ব মান ঠিক নাও থাকতে পারে। তাই ওয়েবের জন্য কোন গ্রাফিক্স করলে সেটির কালার গুলোকে ওয়েব মুডেই এ্যাপ্লাই করুন। এ জন্য আপনার টুলবারের কালার পিকার থেকে ব্যাকগ্রাউন্ড অথবা ফোরগ্রাউন্ড সিলেক্ট করে Only Web Colors মুডে ঠিক করুন।



৩. .jpg ইমেজে “Progressive Scan” অপশন এর ব্যবহারঃ


ফটোগ্রাফির জন্য .jpg একটি আদর্শ ফাইল ফরমেট। তদুপরি এটি ওয়েবের জন্য আদর্শ নয়। কারন, .jpg ফাইল গুলো অনেক হাই রেজুলেটেড এবং ওয়েবে আপলোড করলে সেটি প্রদর্শনের জন্য সার্ভারে অনেক অনুরোধ পাঠায়। তাই ওয়েবে .jpg এর ব্যবহার করলে ফাইল ফরমেটকে JPG Format Options থেকে Progressive Scans এর মান ব্যবহার করা। এতে করে আপনার কাঙ্ক্ষিত ফাইল ফরমেট এর সাথে মানও ঠিক থাকবে।



৪. .PNG গ্রাফিক্স ফাইলগুলোকে Transparency মুডে সেভ করাঃ


ওয়েব সাইটরে জন্য তৈরীকৃত গ্রাফিক্স ফাইলগুলোকে .png ট্রান্সপারেন্ট মুডে সেভ করা/ব্যবহার করা একটি ভাল অভ্যাস। কারন, আপনার এই গ্রাফিক্স ফাইলগুলো ওয়েবের যেকোন সেকশনে ব্যবহার হতে পারে। আর সে স্থানের সাথে যদি আপনার গ্রাফিক্সের কালারের মিল না থাকে তবে ব্যাপারটি খারাপ দেখাবে। বেশির ভাগ ডিজাইনার তাদের ওয়েব গ্রাফিক্স ফাইলগুলোকে তাদের সাইটের সাখে যেন যেকোন অবস্থাতেই মিলে যেতে পারে সেজন্য ট্রান্সেপারেন্ট মুডেই সেভ করেন। সেটা হতে পারে লোগো, হতে পারে ব্যানার বা পটভূমি।



৫. Animated Graphic ফাইলগুলো .GIF মুডে সেভ করাঃ


বলা চলে .gif ফাইল ফরমটে বর্তমানে .png এর প্রতিপক্ষ। ওয়েবে ফ্লাশ এনিমেশনের ব্যবহার কমার এই একটা কারনও হতে পারে .gif এর আধিপত্ব। ফটোশপ দিয়ে আপনার তৈরীকৃত যেকোন এনিমেশনকে ওয়েবে প্রদশ্ন করাতে .jpg/.png এর পরিবর্তে .gif ব্যবহার করাটা বাঞ্চনীয়। .gif এর জন্য একটি ব্যাপার আর তা হল, আপনি একবার আপনার এনিমেটেড এর জন্য তৈরী করা গ্রাফিক্সকে .gif মুডে সেভ করলে তা আর সম্পাদন করতে পারবেন না। তাই মুল ফাইলটিকে আলাদাভাবে .psd তে সেভ করে নিতে ভুলবেন না।



আজ এই পর্যন্ত!


সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। :)



http://banglamdfarid-com.webs.com/

ইতালিতে প্রমোদতরী ডুবির ঘটনায় নিখোঁজ ২৯

ইতালিতে প্রমোদতরী ডুবির ঘটনায় নিখোঁজ ২৯: ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়ার চার ক্রু ও ২৫ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে

http://banglamdfarid-com.webs.com/

আফ্রিদিকে ৭ লাখ ডলারে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

আফ্রিদিকে ৭ লাখ ডলারে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স: রাজধানীর হোটেল রেডিসনের উইন্টার গার্ডেনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলোয়াড়দের নিলামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে
৭ লাখ ডলারে তাকে দলে নিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স

http://banglamdfarid-com.webs.com/

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু: ফজর নামাজের আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার টঙ্গীর তুরাগ নদীর পাড়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে

http://banglamdfarid-com.webs.com/

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ ন্যাটো সেনা নিহত: আফগানিস্তানের দক্ষিণের একটি শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ ন্যাটো সেনা নিহত হয়েছে

http://banglamdfarid-com.webs.com/

রাজধানীতে হিজবুত তাহরীরের ৫ সদস্য আটক

রাজধানীতে হিজবুত তাহরীরের ৫ সদস্য আটক: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধষোঘিত হিজবুত তাহরীরের পাঁচজন সদস্যকে আটক করেছে র‌্যাব

http://banglamdfarid-com.webs.com/

ভারত সফর বাতিল করলেন রুশদি

ভারত সফর বাতিল করলেন রুশদি: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভারত সফর বাতিল করেছেন সালমান রুশদি

http://banglamdfarid-com.webs.com/

Popular Posts

Followers